পোস্টগুলি

মে, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির সভাপতির ভাইয়ের উপরে সন্ত্রাসী হামলা

ছবি
  আজ সোমবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ইমরান আলী কালাম মন্ডলের ভাই মজিবর রহমান বাবু মণ্ডলের উপরে সন্ত্রাসী হামলা সংঘটিত হবার খবর পাওয়া গেছে। মজিবর রহমান বাবু মণ্ডল ভেড়ামারা রেলবাজার বণিক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভেড়ামারা কলেজ ছাত্রদল ও ভেড়ামারা পৌর যুব দলের সাবেক সভাপতি। জানা গেছে, আজ বেলা অনুমান ১২ টার সময় বাবু মণ্ডল নিজ বাড়ি থেকে ক্ষেমিরদিয়াড় মাঠে চাষাবাদের জমিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ভেড়ামারা থানাধীন ক্ষেমিরদিয়াড় গ্রামস্থ জনি বাঙালের বসতবাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে মোঃ স্বপনের নেতৃত্বে তার উপরে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। সন্ত্রাসীদের হাত কুড়ালের আঘাতে বাবু মণ্ডলের কপালের বাম অংশে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। এছাড়া সহযোগী অন্যান্য সন্ত্রাসীরা তাকে লাঠিসোটা দিয়ে বেধড়কভাবে পিটিয়ে ২ পা হাত এবং পিঠে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা বাবু মন্ডলকে হত্যা সহ নানাবিধ ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করে। খবর পেয়ে ইমরান আলী কালাম মন্ডল ঘটনা স্থলে উপস্থিত হয়ে অন্যান্য সাক্ষীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার ...