ভেড়ামারায় উচ্ছেদ অভিযান। ভাঙ্গা পড়লো নর্দমার উপর স্থাপিত অসংখ্য অট্রালিকার দেয়াল ও গেট।
মনোয়ার হোসেন মারুফ # কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সোমবার সকাল ১০.০০ টা থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভেড়ামারা পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে এই কার্যক্রম এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অব্যাহত ছিল। উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ক্রেন দিয়ে গুড়িয়ে দেয়া হয় ড্রেনের জায়গার উপর স্থাপিত দেয়াল ও গেটসহ অন্যান্য স্থাপনা।কুষ্টিয়ার ভেড়ামার পৌর এলাকার দক্ষিণ রেলগেট থেকে শুরু করে বামনপাড়া ও চার রাস্তার মোড় হয়ে হিসনা নদী পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হতে দেখা যায়। পৌর কর্তৃপক্ষ শহরে জলাবদ্ধতা দূর করার মহৎ উদ্দেশ্যে ড্রেন দখল মুক্ত করার পরিকল্পনা গ্রহন করে। জনদাবির ভিত্তিতে ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে অবৈধ দখলবাজদের কবল থেকে সরকারি সম্পত্তি মুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইওডিপি প্রকল্পের আওতায় নর্দমা নির্মাণের জন্য ভেড়ামারা পৌরসভায় বাস্তবায়নের জন্য ৫ কোটি ৪১ লক্ষ টাকা স্কীম অনুমোদিত হয়েছে। কিন্তু জায়গা জমি বেহাত অবস্থায় থাকায় এই স্কীম বাস্তবায়নের কাজ থমকে আছে। এমতাবস্থায়, পৌর কর্তৃপক্ষ এব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈ...