ভেড়ামারায় প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও ৪৫ নবীন শিক্ষকের বরণ অনুষ্ঠান ২৭ আগস্ট
নিজস্ব প্রতিবেদক, ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠান। একই সাথে "প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন" শীর্ষক এক আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানটি সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় সংগঠনের সভাপতি জনাব আবুল বাশার মো: রোকনুজ্জামান জানান, আগামী ২৭ আগস্টের অনুষ্ঠানে উপজেলা থেকে সদ্য অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকদের সুদীর্ঘ কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা স্মারক ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। একই সাথে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে যোগদান করা ৪৫ জন নবীন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে শিক্ষক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মো: সিদ্দিকুর রহমান বলেন, "বিদায়ী শিক্ষকরা আমাদের আলোকবর্তিকা, আর নবীন ৪৫ জন শিক্ষক প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নতুন শক্তি। তাঁদেরকে বরণ করে...