পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রেলযাত্রীদের চরম ভোগান্তি দূর করতে ভেড়ামারায় প্ল্যাটফর্ম উঁচুকরণের দাবিতে মানববন্ধন

ছবি
নিজস্ব প্রতিবেদক, ভেড়ামারা: ট্রেন যাত্রীদের চরম ভোগান্তি দূর করতে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টার সময় ভেড়ামারা রেল স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে ‘ভেড়ামারা উপজেলাবাসী’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ভেড়ামারা একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে হাজার হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু স্টেশনটির প্ল্যাটফর্ম অত্যন্ত নিচু হওয়ার কারণে সাধারণ যাত্রী, বিশেষ করে প্রবীণ, শিশু, অসুস্থ ব্যক্তি এবং নারী যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকারও হতে হচ্ছে। বক্তারা অবিলম্বে প্ল্যাটফর্ম উঁচুকরণ এবং স্টেশনের সার্বিক আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।উপজেলাবাসীর এই ন্যায্য দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ মিঠু,  সাবেক কাউন্সিলর ও...