কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ সম্পন্ন
অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার এবং ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান স্বাগত বক্তব্য দেন এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন নারী শিক্ষার প্রসারে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখার ঘোষণা দেন। একই সঙ্গে ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া ক্ষেত্রে বিশেষ পৃষ্ঠপোষকতা করার প্র...