ভেড়ামারায় কিশোর-কিশোরীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

 Desk Report 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদে আজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকার সময় সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা, নেতৃত্বের বিকাশ ও সফট স্কীল উন্নয়ন কর্মসূচীর আওতায় পিকেএসএফ এর সহযোগিতায় কিশোর ক্লাব এবং ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে নেতৃত্ব বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 



ফাউন্ডেশনের উপজেলা প্রোগ্রাম অফিসার উম্মে হাফসা ফারহাদীর পরিচালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ তাহেরা খাতুন ও মোছাঃ শেফালী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত ওরিয়েন্টেশনে ৪ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম এবং ৫ নং ওয়ার্ড সভানেত্রী সাদিয়া ইসলাম সহ অন্যান্য ওয়ার্ডসমূহের কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি ও সম্পাদকগণ অংশগ্রহন করেন। ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধসহ টিন এজারদের মোবাইল ফোন আসক্তি দূরীকরণের বিষয়ে আলোকপাত করেন প্রশিক্ষকেরা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির সভাপতির ভাইয়ের উপরে সন্ত্রাসী হামলা

  আজ সোমবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ইমরান আলী কালাম মন্ডলের ভাই মজিবর রহমান বাবু মণ্ডলের উপরে সন...

সংবাদ সর্বক্ষণ