কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ
কুষ্টিয়ার ভেড়ামারায় আলো (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) সকালে তার স্বামী ও শাশুড়ি তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
উপজেলার গাছিয়া দৌলতপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মৃত আলোর স্বামীর নাম বিজয়।গৃহবধূর স্বামী ও শাশুড়ি দাবি করেছেন—আলো নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনার খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেএবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে আলোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পরিবারের মধ্যে তীব্র দ্বিমুখী দাবির সৃষ্টি হয়েছে। নিহতের মায়ের বাড়ির লোকজনের অভিযোগ, এটি কোনো আত্মহত্যা নয়, বরং দীর্ঘদিন ধরে চলা পারিবারিক নির্যাতনের ধারাবাহিকতায় আলোকে পরিকল্পিত হত্যা । অপরপক্ষে, শ্বশুরবাড়ির লোকজন এটিকে সম্পূর্ণ আত্মহত্যা বলে দাবি করছেন। আলো ও বিজয়ের ২ বছরের বিবাহিত জীবনে তাদের ৮ মাস কয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
উভয় পক্ষের এই পরস্পরবিরোধী দাবির প্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, এ ব্যাপারে আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন