মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বদলী

 মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ তার সামরিক কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলির আদেশ প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে  এই চার রদবদলের তথ্য তুলে ধরা হয়।

বদলীকৃত  ৪ কর্মকর্তা তাদের কর্মস্থলে প্রেষনে নিয়োজিত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে বদলি হয়েছেন। 



 উক্ত প্রজ্ঞাপনে রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীকে মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে বদলি করে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। অন্য এক প্রজ্ঞাপনে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামানকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 পক্ষান্তরে, কমডোর মো. জিয়াউল হককে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এই প্রজ্ঞাপন দ্রুত কার্যকরের কথা জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির সভাপতির ভাইয়ের উপরে সন্ত্রাসী হামলা

  আজ সোমবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ইমরান আলী কালাম মন্ডলের ভাই মজিবর রহমান বাবু মণ্ডলের উপরে সন...

সংবাদ সর্বক্ষণ