এবার পুত্রের সাথে পিতার গাদ্দারী

 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কোদালিয়া পাড়ায় এক পিতা তার অন্য পুত্রদের বঞ্চিত করে ছোট পুত্রের নামে লিখে দিয়েছেন সমস্ত জমা জমি। এতে উক্ত জমির উপরে বসবাসকারী অন্যান্য পুত্ররা পড়েছেন চরম বিপাকে। নিজভূমে পরবাসের মতন অসহায় অবস্থায় নিপতিত হয়েছেন বঞ্চিত পুত্র এবং তার পরিবার। পাড়া-প্রতিবেশী সহ স্থানীয় লোকজন পিতার এই অবিবেচনা প্রসূত কাজের চরম সমালোচনা করছেন এবং নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



 ভুক্তভোগী পুত্র এলাকাবাসীর সূত্রে জানা যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কোদালিয়া পাড়া মৌজা ১৯৪ নম্বর খতিয়ানে দাগ নম্বর ২২১ ২৩৫ ও ৩২৩ নম্বর দাগে পয়েন্ট ৩৩১৭ শতাংশ জমির মালিক ছিলেন বিমল কুমার দেবনাথ। বিমল কুমার দেবনাথ তার পুত্র শুভ কুমার দেবনাথ এর নামে সমুদয় জমি রেজিস্ট্রি করে দিয়েছেন মর্মে জানা যয়। সম্প্রতি জমির নাম খারিজ করার সময় বিষয়টি জানাজানি হয়। জানতে পেরে বঞ্চিত পুত্র বিদ্বান কুমার দেবনাথ এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এ ব্যাপারে প্রতিকারের আশায় বিদ্বান কুমার দেবনাথ তাদের সম্প্রদায়ের লোকজনকে বিষয়টি অবহিত করেছেন। এই বিষয়ে সুরাহার জন্য তিনি ভেড়ামারা উপজেলা ভূমি অফিসে মিস কেস নম্বর ৩৭৫৩, তারিখ ০৯/০১/২০২৩ দায়ের করেছেন। এ বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে স্থানীয় পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ কেও। এলাকাবাসী এই বিষয়টির একটি মানবিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকাবাসীর প্রশ্ন কিসের মোহে পিতা বিমল কুমার দেবনাথ তার সমুদয় সম্পত্তি থেকে অন্য পুত্রদেরকে বঞ্চিত করে শুধুমাত্র এক পুত্রের নামে লিখে দিলেন?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ