রজব মাসের চাঁদ দেখা গেছে

 পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।  বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২৪ জানুয়ারি মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এই হিসাবে আগামী ১৯ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

আজ সোমবার   ২৩ /০১/২০২৩ খ্রীঃ তারিখ তাদের বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।



আজ বাদ মাগরিব সন্ধ্যা ৬টার দিকে বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার বিষয়টি জানানো হয়। স ভায় শবে মিরাজের তারিখও নির্ধারণ করা হয়। 

এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান।

সংবাদদাতা ওমর ফারুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক