আওয়ামীলীগ নেতা সিদ্দিক মন্ডলের মৃত্যূ বার্ষিকী পালন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডলের ১ম মৃত্যূ বার্ষিকী পালিত হয়েছে। চাঁদগ্রাম মসজিদ মোড়ে আজ শুক্রবার বিকেলে এ উপলক্ষে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হাজি আঃ রহমান। ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদগ্রাম ইউনিয়ন অওয়ামীলীগের সভাপতি বুলবুল কবির। উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ জোয়ার্দার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় ৩ নং ওয়ার্ডের এনামুল মেম্বার, যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইউনুস মন্ডল, বাপ্পী, সিদ্দিক, মতলেব, ছলে প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মধ্যপাড়া মসজিদের ইমাম মাওলানা আঃ নাঈম মোনাজাত পরিচালনা করেন। সভায় বক্তারা রিপন এর উপর হামলা মামলার দ্রুত চার্জশীটের দাবি করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক