স্বর্ণ পদক প্রাপ্ত ক্রীড়া সংগঠক আমিরুলকে সম্বর্ধনা

 ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জনপ্রিয় ক্রীড়া সংগঠক কুষ্টিয়ার আমলা-সদরপুরের ক্রীড়াঙ্গণের পরিচিত মুখ আমিরুল ইসলামকে স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন। বাংলাদেশ জাগ্রত জনতা ব্যবসায়ী সোসাইটি, ঢাকা এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করে। 

আমিরুল ইসলাম বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত আমলা-সদরপুরের অন্যতম সদস্য । এলাকার জন্য অভাবিত সুনাম বয়ে আনায় আলোকিত আমলা-সদরপুরের পক্ষ থেকে আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে আমলা প্রেসক্লাবের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিরুল ইসলাম কুষ্টিয়ার আমলা-সদরপুরে শত শত সাঁতারুকে প্রশিক্ষণ দিয়েছেন। তার সঠিক প্রশিক্ষণে অগণিত সাঁতারু জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। কয়েক যুগ ধরে সদ্য স্বর্ণ পদক প্রাপ্ত এই সংগঠক স্থানীয় ও জাতীয় ক্রীড়াঙ্গনকে বিকশিত করার ক্ষেত্রে নজর কাড়া ভুমিকা রেখে চলেছেন।



 আমলা প্রেসক্লাবের উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাংবাদিক কাঞ্চন কুমার, আলোকিত আমলা-সদরপুরের অন্যতম সংগঠক আমিরুল বিশ্বাস, হাজী আসাদুল হক মিল্টন, আব্দুর রাজ্জাক রাজা, সাইফুজ্জামান হিরা ও আসাদুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক