ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখি অগ্নিদগ্ধ

 ছোট পর্দার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শারমিন আখি বৈদ্যুতিক শর্ট সার্কিট দুর্ঘটনায় অভিনয়ের শুটিং চলাকালীন মুহূর্তে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকাস্থ্য শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরের বিশাল একটি অংশ আগুনে ঝলসে গেছে।‌ অভিনেত্রী শারমিন আঁখি শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।




চিকিৎসক ও পারিবারিক সূত্রে জানা গেছে, শারমিন আখির  শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

গতকাল ২৮ জানুয়ারী শনিবার রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ের সময় শারমিন আঁখি আহত হয়েছেন বলে জানিয়েছেন উক্ত অভিনেত্রীর স্বামী  রাহাত কবির। 

উল্লেখ্য শারমিন আঁখি তার অভিনয়গুণে সম্প্রতি দেশব্যাপী দর্শকদের মনে বিপুল সাড়া ফেলতে সক্ষম হয়েছিলেন। অগ্নি দগ্ধ হয়ে তার গুরুতর আহত হবার সংবাদে ভক্ত কুলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ