ভেড়ামারার সাংবাদিক চমন গাজী গুরুতর অসুস্থ। পিজি হাসপাতালে ভর্তি

 কুষ্টিয়ার ভেড়ামারার সাংবাদিক চমন গাজী গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (সাবেক আইপিজিএম‌আর) এ ভর্তি হয়েছেন। আজ চার দিন যাবত তিনি উক্ত হাসপাতালে ডাক্তার সাইমন মনসুর এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।


তিনি fibromyalgia রোগে আক্রান্ত বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন। চিকিৎসকেরা তার শরীরে ক্যান্সার কোষ থাকতে পারে এমন অনুমানের ভিত্তিতে  fnac টেস্ট এর পরামর্শ দিয়েছেন।

চমন গাজী ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাহী সদস্য এবং সে দৈনিক মাতৃভূমির খবরের ভেড়ামারা প্রতিনিধি।

তার অসুস্থতার খবরে ভেড়ামারার সাংবাদিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তার রোগ মুক্তি কামনায় সহযোদ্ধা সাংবাদিকগণ সকলের নিকটে দোয়া কামনা করেছেন।

সহকর্মীদের সাথে সাংবাদিক চমন গাজী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ