ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পান‌ বরজে আগুন

 ভেড়ামারার পাটুয়াকান্দীত  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা তালেবুর রহমান টুকুর পান বরজে শত্রুতাবশতঃ আগুন  ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। পুড়ে  ছাই হয়ে গেছে ৫ কাঠা জমির পান। 




রাত ৭ টার দিকে পাটুয়াকান্দিতে তালেবুর রহমান টুকুর ২ বিঘার পান বরজে ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। 


ঘটনাস্থলের নিকট দিয়ে পথ চলতি মোঃ সাদেক আলী পান বরজে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আশে পাশের মানুষ ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে নেন। 



ততো


ক্ষণে ৫ কাঠা পরিমান জমির পান পুড়ে যায়। 

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ভেড়ামারা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ।



সরেজমিনে গিয়ে দেখা যায় পানের গায়ে ডিজেল ছিটানো রয়েছে। 


তালেবুর রহমান টুকু জানান পূর্বশত্রুতার জের ধরেই

আমার পান বরজে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। 

তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের দাবি করেন তিনি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ