মিরপুরে প্রতিপক্ষের হাসুয়ার কোপে কৃষক খুন

 



কুষ্টিয়ার মিরপুরে প্রতিপক্ষের হাসুয়ার কোপে আব্দুল মান্নান (৪৫) নামের এক কৃষক খুন হয়েছে। শনিবার বিকেল ৫টায় উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন শাখারী পাড়ার মৃত মক্কেল মন্ডলের ছেলে। সে বেশ কিছুদিন যাবৎ কচুয়াদহ গ্রামে তার শ্বশুর কলম জোয়ার্দ্দারের বাড়ীতে বসবাস করে আসছিল। এব্যাপারে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, জমির সীমানা পিলারকে কেন্দ্র করে প্রতিপক্ষ একই এলাকার আমিরের পুত্র ফিরোজের হাসুয়ার কোপে ঘটনাস্থলে আব্দুল মান্নান মারাত্মক জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় মান্নানকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির সভাপতির ভাইয়ের উপরে সন্ত্রাসী হামলা

  আজ সোমবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ইমরান আলী কালাম মন্ডলের ভাই মজিবর রহমান বাবু মণ্ডলের উপরে সন...

সংবাদ সর্বক্ষণ