ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

 ভ্রাম্যমান প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তহিদুল ইসলাম (৪০) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।আজ ২২ জুন ২০২৬ খ্রিঃ তারিখ (সোমবার) ভেড়ামারা থানার জগশ্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত তহিদুল ইসলাম জগশ্বর (রাজাপাড়া) এলাকার মৃত তফসের আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোঃ জাহেদুর রহমান এর বিশেষ নির্দেশনায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জগশ্বর এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে তহিদুল ইসলামকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান জানায়, গ্রেফতারকৃত তহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 




মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ