কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেল উদ্ধার আটক-০১

 র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৬ ফেব্রুয়ারি, ২০২৩-ইং তারিখ রাত ০৩:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬টি ককটেল সহ ০১ জন আসামি মোঃ জহুরুল ইসলাম @ বাবু (২৮), পিতা-মৃত মনোয়ার ইসলাম, সাং-ছেউড়িয়া মন্ডলপাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। 



র‍্যাব উল্লেখ করেন, এই ধরণের অভিযান অব্যাহত রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ