ভেড়ামারা গোলাপ নগর থেকে শিশু নিখোঁজ

 গতকাল মঙ্গলবার বিকেলে সজনেতলা বটগাছ এলাকায় নানির বাড়ি থেকে অরিন (৪)  নামের এই মেয়েটি নিখোঁজ হয়েছে! তার বাবার বাড়ি  কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর। তার বাবা বলেন মাগরিবের সময় থেকে আমার শিশু বাচ্চাকে পাওয়া যাচ্ছে না সম্ভাব্য সকল জায়গায়ই খোঁজাখুঁজি করেছি। বর্তমানে আমরা ভেড়ামারা থানার উদ্দেশ্যে রওনা দিয়েছি নিখোঁজ এর জিডি করার জন্য। কেউ মেয়েটির সন্ধান পেয়ে থাকলে নিম্নে নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো

মেয়েটির বাবার মোবাইল নাম্বার: ০১৭১৩৯০৬৯৩০



এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু নিখোঁজের ঘটনায় ভেড়ামারায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়েটির স্বজনেরা সহ ফেসবুকের মাধ্যমে অবগত হওয়া লোকজন মেয়েটিকে খুঁজে বের করার জন্য চেষ্টা করছে। নিখোঁজ মেয়েটিকে খুঁজে পেতে প্রচেষ্টা অব্যাহত আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি। ‌ মেয়েটিকে খুঁজে পাওয়া না যাওয়ায় মেয়েটির পরিবার শোকাচ্ছন্ন অবস্থার সৃষ্টি হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ