আল্ হেরা মডেল একাডেমির সরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

 



 ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্ হেরা মডেল একাডেমি ও এ. বি. এল ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালের সরকারি বৃত্তি প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। (১৮মার্চ) রোজ শনিবার সকালে আল্ হেরা  মিলনায়তনে   সংবর্ধনার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জনাব  এ্যাডঃ আব্দুর রশিদ,সভাপতি আল্ হেরা মডেল একাডেমি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ভেড়ামারা পৌরসভার মেয়র জনাব  আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র  আল্ হাজ্ব  শামিমুল ইসলাম ছানা, উপজেলা শিক্ষা অফিসার  জনাব আহসান আরা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনুরুল আমিন, ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র এ্যাডঃ জনাব আব্দুল মান্নাফ, অধ্যাপক মোঃ আরশেদ আলী,  ভেড়ামারা সরকারি মহিলা কলেজ।উক্ত অনুষ্ঠানে আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লেখক ও গবেষক মোঃ হাসানুজ্জামান খসরু স্বাগত বক্তব্য রাখেন।  এ সময় প্রতিষ্ঠানটির  প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  আল্ হেরা মডেল একাডেমির ১৪ জন  কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন এবং শুভেচ্ছা স্বরূপ ফুলের মালা পরিয়ে বরন করে নেই  অতিথিবৃন্দ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ