ভেড়ামারায় দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে মাসিক ৩০ কেজি করে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

 

জো

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে ডি ডাবলু বি  কার্যক্রমের অংশ হিসেবে দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার সময় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও চাঁগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলার ৬ ইউনিয়নে দুই বছরের জন্য সুবিধাভোগীরা প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। এই প্রকল্পের আওতায় চাঁদগ্রাম ইউনিয়নে আজ মোট ১৯০ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব কাজী তৌহিদুজ্জামান শাকিল, প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম মন্টু, ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি, মনজুর আহমেদ ভুট্টো, আজমল হোসেন, মানিক শাহ, শাহীন আক্তার শান্তি, মোশাররফ হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার তাহেরা খাতুন, শেফালী খাতুন ও সুজাতা খাতুন প্রমুখ  উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক