কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

 


কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতি রেজি নম্বর ২১১৬ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ আজ রোববার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ০৪ মার্চ তারিখে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে ভোটের মাধ্যমে কমিটির সদস্যরা নির্বাচিত হন। ভোটের দিন ৩২২ জন ভোটারের মধ্যে ৩০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সিএনজি মালিক চালকদের ভোটে নির্বাচিত সভাপতি সোলায়মান চিশতী, সাধারণ সম্পাদক সোলায়মান মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আলী আহসান সনি, সহ-সভাপতি বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জোয়ারদার শালুক, সহ-সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক পিকে বাপ্পি শেখ, দপ্তর সম্পাদক এজাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল আজ শপথ নেন। মোট ১১ টি পদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সিএনজি মালিক সমিতির নির্বাচন কমিশনার এডভোকেট মারুফ বিল্লাহ। এ সময় নির্বাচন কমিটির অন্য দুই সদস্য ফয়জুল ইসলাম মিলন ও বাবলু মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ