ভেড়ামারায় পরকীয়ার জের ধরে পিটুনির শিকার রক্তাক্ত জখমী বৃদ্ধ নিখোঁজ



রোববার রাত তিনটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুরে এক বাড়িতে পরকীয়া সম্পর্কের সূত্র ধরে অপ্রীতিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়া ‌আবুল কাশেম নামে এক ব্যক্তি মেয়ের পরিবারের লোকজনের হাতে গণপিটুনির শিকার হয়।  সে ঘটনাস্থলে মারপিটে আহত হয় বলে বেশ কয়েকটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পর থেকে আবুল কাশেম এর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ‌ সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করে ‌আবুল কাশেমের কোনরূপ সন্ধান না পাওয়ায় এলাকায় বিভিন্ন ধরনের গুজবের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পরস্পর  বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে। আবুল কাশেমের বয়স  ৬০ বছর। শনিবার রাতে তারাবির পরে সে ওই বাড়িতে যায়। সেখানে অবস্থানকালে গভীর রাতে সে পরিবারের সদস্যদের দ্বারা আক্রান্ত হয়। টর্চ লাইট দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করা হয়। এতে সে রক্তাক্ত জখম হয় বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশে এসআই মিন্টু সঙ্গীয় ফোর্স সহ‌ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে আবুল কাশেম এর নিখোঁজ ঘটনার বিষয়টিকে কেন্দ্র করে এলাকাবাসীদের মুখ থেকে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ বলছে  আবুল কাশেম মারা গেছে। কেউ বলছেন তাকে গুম করা হয়েছে।‌ আবার মেয়ে পক্ষ থেকে বলা হচ্ছে যে, আবুল কাশেম আত্মগোপনে রয়েছে। এ ব্যাপারে আবুল কাশেমের ছেলে সুমন কিছুক্ষণ আগে ভেড়ামারা থানায় উপস্থিত হয়ে তার পিতার নিখোঁজ হওয়ার ঘটনার বিষয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। ভেড়ামারা থানা পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে। ‌ তবে আবুল কাশেম এর কোন ব্যক্তিগত মোবাইল ফোন না থাকায় তার খোঁজ এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জানার জন্য উক্ত এলাকার ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার জিয়ার মোবাইল নম্বরে ফোন করে তাকে পাওয়া যায়নি। ‌ ঘটনার বিষয়ে উক্ত এলাকার গ্রাম পুলিশ মারপিটের বিষয়টি সত্য মর্মে সাংবাদিকদের‌ প্রশ্নের জবাবে জানিয়েছেন। আবুল কাশেম অষ্টম শ্রেণীর একজন ছাত্রীর সাথে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক