ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ মামুন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা এবং ভেড়ামারা উপজেলা সভাপতি এমদাদুল ইসলাম আতা সহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন। ভেড়ামারা উপ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআইবিএল এর ভাইস প্রেসিডেন্ট এবং কুষ্টিয়া শাখার ম্যানেজার মোঃ শামসুল আলম।  ভেড়ামারা উপ শাখার ম্যানেজার টিএম জহিরুল ইসলাম (এসপিও) উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ভার্চুয়ালি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভেড়ামারা উপ শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ জাফর আলম। উল্লেখ্য আজ উক্ত ব্যাংকের পাঁচটি উপ শাখা একযোগে উদ্বোধন করা হয়।

ব্যাংকের প্রধান কার্যালয়ের সাথে সঙ্গতি রেখে স্থানীয়ভাবে উপ শাখার  উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিরা।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ