ভেড়ামারায় ১৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

   নিজস্ব প্রতিবেদক, ভেড়ামারা:

কুষ্টিয়ার ভেড়ামারায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) রাতে উপজেলার ১৬ দাগ দক্ষিণপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই খান মাইদুল ইসলাম রাজিব ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ১১:৪০ মিনিটে ১৬ দাগ দক্ষিণপাড়া গ্রামের দাউদের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— ভেড়ামারা থানার চর দামুকদিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৪) এবং ১৬ দাগ (উত্তর সোনার মোড়) এলাকার মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ রকি (১৯)।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আজ শনিবার (৮ আগস্ট, ২০২৬) ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০৬) দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ