ভেড়ামারায় প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও ৪৫ নবীন শিক্ষকের বরণ অনুষ্ঠান ২৭ আগস্ট

 নিজস্ব প্রতিবেদক, ভেড়ামারা:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠান। একই সাথে "প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন" শীর্ষক এক আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানটি সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় সংগঠনের সভাপতি জনাব আবুল বাশার মো: রোকনুজ্জামান জানান, আগামী ২৭ আগস্টের অনুষ্ঠানে উপজেলা থেকে সদ্য অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকদের সুদীর্ঘ কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা স্মারক ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। একই সাথে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে যোগদান করা ৪৫ জন নবীন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে শিক্ষক সমিতি।
সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মো: সিদ্দিকুর রহমান বলেন, "বিদায়ী শিক্ষকরা আমাদের আলোকবর্তিকা, আর নবীন ৪৫ জন শিক্ষক প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নতুন শক্তি। তাঁদেরকে বরণ করে আমরা প্রাথমিক শিক্ষার ভিত আরও মজবুত করতে চাই।"
প্রস্তুতি সভায় মূল অনুষ্ঠানের রূপরেখা প্রণয়ন করে আরও বক্তব্য রাখেন চাঁদগ্রাম সপ্রাবি-র প্রধান শিক্ষক জনাব মো: জাহাঙ্গীর আলম, বাহিরচর সোনালী সপ্রাবি-র প্রধান শিক্ষক মোছা: রোকশানা লিপি, চণ্ডিপুর সপ্রাবি-র সহকারী শিক্ষক মো: মনিরুল ইসলাম এবং নজরুল ইসলাম সপ্রাবি-র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সমিতির দপ্তর সম্পাদক মো: রহমান আলী প্রমুখ।
উপজেলার সকল শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আগামী ২৭ আগস্টের এই মহতী অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক