দৌলতপুর থানার এসআই কওছারের পদোন্নতি

 কুষ্টিয়ার দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ কওছার আলম পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেছেন। তার পদোন্নতিতে দৌলতপুর থানার অফিসার ও ফোর্স-এর পক্ষ থেকে তাকে


ফুলেল শুভেচ্ছা সহযোগে অভিনন্দন জানানো হয়। পদোন্নতি উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উক্ত থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সহ থানার অফিসার, ফোর্স উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য সদ্য পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ কওছার আলম ১৯৯৪ সালে পুলিশ বিভাগে ভর্তি হন। তিনি বিগত নয় মাস যাবত দৌলতপুর থানায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন। তার পদোন্নতি প্রাপ্তিতে সহকর্মী পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির সভাপতির ভাইয়ের উপরে সন্ত্রাসী হামলা

  আজ সোমবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ইমরান আলী কালাম মন্ডলের ভাই মজিবর রহমান বাবু মণ্ডলের উপরে সন...

সংবাদ সর্বক্ষণ