ভেড়ামারায় ইয়া-সীন জামে মসজিদের কমিটি গঠন

আজ শুক্রবার বাদ এশা কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব বামনপাড়া এলাকায় অবস্থিত ইয়া-সীন‌ জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। 



৩ বছর মেয়াদি কমিটিতে হাজী মোঃ শাহজাহান আলী সভাপতি, রাশেদুল ইসলাম পিন্টু সাধারণ সম্পাদক এবং আবু জাফর অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মসজিদ প্রাঙ্গণে কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত অধিবেশনে সমবেত মুসল্লীগণ ও এলাকাবাসী তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে নতুন কমিটি গঠন করেন। শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে মসজিদ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লী গণ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তারা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত কমিটি অত্র মসজিদ পরিচালনা ও এর উত্তরোত্তর উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির সভাপতির ভাইয়ের উপরে সন্ত্রাসী হামলা

  আজ সোমবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ইমরান আলী কালাম মন্ডলের ভাই মজিবর রহমান বাবু মণ্ডলের উপরে সন...

সংবাদ সর্বক্ষণ