ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

কুষ্টিয়ার ভেড়ামারায় থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোছাঃ জোছনা খাতুন (৫০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার গনি শাহ মাজারের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল)  মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামস্থ গনি শাহ মাজারের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে জোছনা খাতুনকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জোছনা খাতুন ভেড়ামারা থানার পিয়ারপুর (মেথরপাড়া ঢাল) এলাকার মৃত হাসানের মেয়ে এবং মৃত ভেজালের স্ত্রী। তিনি বর্তমানে ওই এলাকার ডাবলুর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ভেড়ামারা থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের এই চিরুনি অভিযান নিয়মিত চলমান থাকবে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।"পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২৬, তারিখ: ২৯/০৭/২০২৬)। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক