ভেড়ামারায় পরকীয়ার জের ধরে পিটুনির শিকার রক্তাক্ত জখমী বৃদ্ধ নিখোঁজ
রোববার রাত তিনটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুরে এক বাড়িতে পরকীয়া সম্পর্কের সূত্র ধরে অপ্রীতিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়া আবুল কাশেম নামে এক ব্যক্তি মেয়ের পরিবারের লোকজনের হাতে গণপিটুনির শিকার হয়। সে ঘটনাস্থলে মারপিটে আহত হয় বলে বেশ কয়েকটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পর থেকে আবুল কাশেম এর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করে আবুল কাশেমের কোনরূপ সন্ধান না পাওয়ায় এলাকায় বিভিন্ন ধরনের গুজবের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে। আবুল কাশেমের বয়স ৬০ বছর। শনিবার রাতে তারাবির পরে সে ওই বাড়িতে যায়। সেখানে অবস্থানকালে গভীর রাতে সে পরিবারের সদস্যদের দ্বারা আক্রান্ত হয়। টর্চ লাইট দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করা হয়। এতে সে রক্তাক্ত জখম হয় বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশে এসআই মিন্টু সঙ্গীয় ফোর্স সহ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে আবুল কাশেম এর নিখোঁজ ঘটনার বিষয়টিকে কেন্দ...