পোস্টগুলি

রেলযাত্রীদের চরম ভোগান্তি দূর করতে ভেড়ামারায় প্ল্যাটফর্ম উঁচুকরণের দাবিতে মানববন্ধন

ছবি
নিজস্ব প্রতিবেদক, ভেড়ামারা: ট্রেন যাত্রীদের চরম ভোগান্তি দূর করতে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টার সময় ভেড়ামারা রেল স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে ‘ভেড়ামারা উপজেলাবাসী’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ভেড়ামারা একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে হাজার হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু স্টেশনটির প্ল্যাটফর্ম অত্যন্ত নিচু হওয়ার কারণে সাধারণ যাত্রী, বিশেষ করে প্রবীণ, শিশু, অসুস্থ ব্যক্তি এবং নারী যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকারও হতে হচ্ছে। বক্তারা অবিলম্বে প্ল্যাটফর্ম উঁচুকরণ এবং স্টেশনের সার্বিক আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।উপজেলাবাসীর এই ন্যায্য দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ মিঠু,  সাবেক কাউন্সিলর ও...

ভেড়ামারায় প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও ৪৫ নবীন শিক্ষকের বরণ অনুষ্ঠান ২৭ আগস্ট

ছবি
  নিজস্ব প্রতিবেদক, ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠান। একই সাথে "প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন" শীর্ষক এক আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানটি সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় সংগঠনের সভাপতি জনাব আবুল বাশার মো: রোকনুজ্জামান জানান, আগামী ২৭ আগস্টের অনুষ্ঠানে উপজেলা থেকে সদ্য অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকদের সুদীর্ঘ কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা স্মারক ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। একই সাথে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে যোগদান করা ৪৫ জন নবীন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে শিক্ষক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মো: সিদ্দিকুর রহমান বলেন, "বিদায়ী শিক্ষকরা আমাদের আলোকবর্তিকা, আর নবীন ৪৫ জন শিক্ষক প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নতুন শক্তি। তাঁদেরকে বরণ করে...
ছবি
 কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত           ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর র‌্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হয়েছে। আজ রবিবার (১৬ আগষ্ট)   সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনের কর্মসূচীর সূচনা ঘটে।  র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশীয় ও কার্প জাতীয় মাছের পোনা  অবমুক্তকরণ করা হয়। এরপর উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার  রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত।                            প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মাছ আমাদের বাঙালি সংস্কৃতির অব...

ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে সাফল্য: জিপিএ-৫ পেয়েছে ৫৬ শিক্ষার্থী

ছবি
  মনোয়ার হোসেন মারুফ: যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এবার এই বিদ্যালয় থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (GPA 5.00) পেয়ে উত্তীর্ণ হয়েছে। আজ ১০ই আগস্ট (সোমবার) শিক্ষা বোর্ডের অফিশিয়াল ফলাফল প্রকাশের পর এই তথ্য জানা যায়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান ও মানবিক বিভাগ মিলিয়ে মোট ২৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফলাফল ছিল সবচেয়ে আকর্ষণীয়। বিজ্ঞান বিভাগের ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন শিক্ষার্থীই সর্বোচ্চ সূচক জিপিএ-৫ অর্জন করেছে। অন্যদিকে, মানবিক বিভাগ থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া বাকি জিপিএ-৫ প্রাপ্তরা অন্যান্য বিভাগের সমন্বিত ফলাফল থেকে এসেছে। ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, জিপিএ-৫ ছাড়াও বিদ্যালয়টির বড় একটি অংশ ভালো ফলাফল করেছে। এর মধ্যে ৪.০০ থেকে ৫.০০ এর ঘরে জিপিএ পেয়েছে ৫৬ জন এবং ৩.৫০ থেকে ৪.০০ ...

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার

ছবি
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ জিহাদ (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভেড়ামারা থানাধীন ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া (কামারপাড়া) এলাকার একটি কাঁঠাল বাগানের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জিহাদ ওই গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)  এর সার্বিক দিক-নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোঃ রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ ধরমপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতবাড়িয়া গ্রামের জনৈক আবুল কাশেমের কাঁঠাল বাগানের সামনে থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জিহাদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ...

ভেড়ামারায় ১৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি
   নিজস্ব প্রতিবেদক, ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) রাতে উপজেলার ১৬ দাগ দক্ষিণপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই খান মাইদুল ইসলাম রাজিব ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ১১:৪০ মিনিটে ১৬ দাগ দক্ষিণপাড়া গ্রামের দাউদের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— ভেড়ামারা থানার চর দামুকদিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৪) এবং ১৬ দাগ (উত্তর সোনার মোড়) এলাকার মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ রকি (১৯)।এ ঘটনায়...

ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ছবি
 নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোছাঃ জোছনা খাতুন (৫০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার গনি শাহ মাজারের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল)  মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামস্থ গনি শাহ মাজারের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে জোছনা খাতুনকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জোছনা খাতুন ভেড়ামারা থানার পিয়ারপুর (মেথরপাড়া ঢাল) এলাকার মৃত হাসানের মেয়ে এবং মৃত ভেজালের স্ত্রী। তিনি বর্তমানে ওই এলাকার ডাবলুর বাড়ির...

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

ছবি
  কুষ্টিয়ার ভেড়ামারায় আলো (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  আজ বুধবার (২৯ জুলাই) সকালে  তার স্বামী ও শাশুড়ি তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।  উপজেলার গাছিয়া দৌলতপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মৃত আলোর স্বামীর নাম বিজয়। গৃহবধূর স্বামী ও শাশুড়ি দাবি করেছেন—আলো  নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনার খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের  জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে আলোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পরিবারের মধ্যে তীব্র দ্বিমুখী দাবির সৃষ্টি হয়েছে। নিহতের মায়ের বাড়ির লোকজনের অভিযোগ, এটি কোনো আত্মহত্যা নয়, বরং দীর্ঘদিন ধরে চলা পারিবারিক নির্যাতনের ধারাবাহিকতায় আলোকে  পরিকল্পিত হত্যা । অপরপক্ষে, শ্বশুরবাড়ির লোকজন এটিকে সম্পূর্ণ আত্মহত্যা বলে দাবি করছেন। আলো ও বিজয়ের ২ বছরের বিব...

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক

ছবি
 মনোয়ার হোসেন মারুফ : কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকায় দীর্ঘদিনের তীব্র যানজট ও ফুটপাত দখলের কারণে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে এক অনন্য ও কঠোর উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। সাধারণ পথচারী ও এলাকাবাসীর চরম দুরাবস্থা দূর করতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভেড়ামারা পৌরসভা মিলনায়তনে সর্বস্তরের মানুষকে নিয়ে এক জরুরি ও সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভা প্রশাসক মো. আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং শহরের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন। বৈঠক শেষে ইউএনও মো. আমিরুল আরাফাত এবং ওসি মোহাম্মদ জাহেদুর রহমান সরাসরি মাঠে নেমে ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক, মোড় এবং রেলবাজার এলাকা পরিদর্শন করেন। বিশেষ করে শহরের সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং দূরপাল্লার কোচ স্ট্যান্ডগুলো সরেজমিনে তদারকি ক...

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২২ জুলাই ২০২৬) রাতে ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম গোরস্থান ও ঈদগাহ মসজিদের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মোস্তাক মালিথা (৪৩)। সে কুষ্টিয়ার ভেড়ামারা থানার চাঁদগ্রাম এলাকার মৃত বিশু মালিথার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মো. রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ০৭:৪০ মিনিটে চাঁদগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য (৮ পিস ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোস্তাক মালিথার বিরুদ্ধে পূর্বের বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকা...

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি
ডেস্ক রিপোর্ট # কুষ্টিয়ার ভেড়ামারায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বিশেষ কায়দায় তৈরি দুটি মোটরসাইকেলের ট্যাংকি জব্দ করা হয়। পুলিশ জানায়,  ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সরাসরি অংশগ্রহণ করেন ভেড়ামারা থানার এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব এবং এসআই মনোয়ার হোসেনসহ আরো অফিসার ও সঙ্গীয় ফোর্স। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আজ বুধবার (১ জুলাই ২০২৬) ভোর ০৪.০০ টার সময় ভেড়ামারা থানাধীন কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের মৃত খলিল মণ্ডলের বসতবাড়িতে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ির পশ্চিম পাশের ঘরের মধ্য থেকে ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ (ESkuf) সিরাপ এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পাচারের উদ্দেশ্যে বিশেষভাবে মডিফাই করা দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিও জব্দ করে পুলিশ।  গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মো. মাহাবুল মণ্ডল (৩০) এবং হাবু (৪২)। তারা উভয়েই ভেড়ামারা থানার কাজীহাটা গ্রামের বাসিন্দা। পুলিশি রে...

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি

ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির সভাপতির ভাইয়ের উপরে সন্ত্রাসী হামলা

ছবি
  আজ সোমবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ইমরান আলী কালাম মন্ডলের ভাই মজিবর রহমান বাবু মণ্ডলের উপরে সন্ত্রাসী হামলা সংঘটিত হবার খবর পাওয়া গেছে। মজিবর রহমান বাবু মণ্ডল ভেড়ামারা রেলবাজার বণিক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভেড়ামারা কলেজ ছাত্রদল ও ভেড়ামারা পৌর যুব দলের সাবেক সভাপতি। জানা গেছে, আজ বেলা অনুমান ১২ টার সময় বাবু মণ্ডল নিজ বাড়ি থেকে ক্ষেমিরদিয়াড় মাঠে চাষাবাদের জমিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ভেড়ামারা থানাধীন ক্ষেমিরদিয়াড় গ্রামস্থ জনি বাঙালের বসতবাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে মোঃ স্বপনের নেতৃত্বে তার উপরে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। সন্ত্রাসীদের হাত কুড়ালের আঘাতে বাবু মণ্ডলের কপালের বাম অংশে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। এছাড়া সহযোগী অন্যান্য সন্ত্রাসীরা তাকে লাঠিসোটা দিয়ে বেধড়কভাবে পিটিয়ে ২ পা হাত এবং পিঠে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা বাবু মন্ডলকে হত্যা সহ নানাবিধ ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করে। খবর পেয়ে ইমরান আলী কালাম মন্ডল ঘটনা স্থলে উপস্থিত হয়ে অন্যান্য সাক্ষীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার ...

ভেড়ামারা প্রোসিড স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি
গত রোববার কুষ্টিয়ার ভেড়ামারা প্রোসিড স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারার শিক্ষা পরিমণ্ডলের ইতিহাসে এবারই প্রথম কোন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করার মতো বিরল ঘটনা ঘটলো। এলাকাবাসী তথা বিদ্বানুরাগী ব্যক্তিবর্গ এটিকে একটি চমক বলে অভিহিত করেছেন। সকাল দশটায় নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। নির্ধারিত পঞ্চাশটি আসনের বিপরীতে মোট ২০৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এছাড়া আজ প্রোসিড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেক কাটার মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই অনুষ্ঠিত হলো ভর্তি পরীক্ষা। ২০২৫ সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা আজকের পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রোসিড স্কুল এন্ড কলেজের পরিচালক সাজেদুল ইসলাম তুহিন জানিয়েছেন, প্রোসিড পরিবার দীর্ঘদিন ধরে ভেড়ামারার শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা তথা অবদান রেখে আসছে। অভিভাবক শিক্ষার্থী তথা বিদ্বানুরাগীদের আস্থার প্রতিদান আজকের এই ভর্তি পরীক...

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

ছবি
আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ মামুন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা এবং ভেড়ামারা উপজেলা সভাপতি এমদাদুল ইসলাম আতা সহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন। ভেড়ামারা উপ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআইবিএল এর ভাইস প্রেসিডেন্ট এবং কুষ্টিয়া শাখার ম্যানেজার মোঃ শামসুল আলম।  ভেড়ামারা উপ শাখার ম্যানেজার টিএম জহিরুল ইসলাম (এসপিও) উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ভার্চুয়ালি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভেড়ামারা উপ শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ জাফর আলম। উল্লেখ্য আজ উক্ত ব্যাংকের পাঁচটি উপ শাখা একযোগে উদ্বোধন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের সাথে সঙ্গত...

কুমিল্লায় রেল দুর্ঘটনা। হতাহতের আশঙ্কা

ছবি
 কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা পাঁচ বগি ক্ষেতে, হতাহতের আশঙ্কা।  ঢাকা-চট্টগ্রাম রুটের অভিজাত ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি এবং মালবাহী ট্রেনের ২টি বগিসহ সাতটি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।  তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রাতে এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে দেশের সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। আহতদের বেশ কয়েকজনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়া হয়। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী একটি ট্রেন দাঁড়ানো ছিল। ওই মালবাহী ট্রেনের লাইনেই চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের আপ ট্রেনটি ঢুকে পড়ে। এসময় সোনার বাংলা ট্রেনটি মালগাড়ির উপড়ে উঠে পড়ে এবং সাথে সাথেই এর ইঞ্জিনসহ ৫টি বগি...

ভেড়ামারায় পরকীয়ার জের ধরে পিটুনির শিকার রক্তাক্ত জখমী বৃদ্ধ নিখোঁজ

ছবি
রোববার রাত তিনটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুরে এক বাড়িতে পরকীয়া সম্পর্কের সূত্র ধরে অপ্রীতিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়া ‌আবুল কাশেম নামে এক ব্যক্তি মেয়ের পরিবারের লোকজনের হাতে গণপিটুনির শিকার হয়।  সে ঘটনাস্থলে মারপিটে আহত হয় বলে বেশ কয়েকটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পর থেকে আবুল কাশেম এর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ‌ সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করে ‌আবুল কাশেমের কোনরূপ সন্ধান না পাওয়ায় এলাকায় বিভিন্ন ধরনের গুজবের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পরস্পর  বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে। আবুল কাশেমের বয়স  ৬০ বছর। শনিবার রাতে তারাবির পরে সে ওই বাড়িতে যায়। সেখানে অবস্থানকালে গভীর রাতে সে পরিবারের সদস্যদের দ্বারা আক্রান্ত হয়। টর্চ লাইট দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করা হয়। এতে সে রক্তাক্ত জখম হয় বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশে এসআই মিন্টু সঙ্গীয় ফোর্স সহ‌ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে আবুল কাশেম এর নিখোঁজ ঘটনার বিষয়টিকে কেন্দ...

ভেড়ামারা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত। সরকারি ঘোষণা আসছে আগামীকাল

ছবি
  অবশিষ্ট ২১ টি‌ প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত একটি উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল বুধবার দেশব্যাপী একযোগে অনুষ্ঠিতব্য একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেবেন বলে জানা গেছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ আজ মঙ্গলবার সকাল দশটায় তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে সর্বমোট ২৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার সনাক্ত করা যায়। সনাক্তকৃত পরিবারগুলোর মধ্যে প্রথম পর্যায়ে ১০০ টি, দ্বিতীয় পর্যায়ে ৫৫ টি ও তৃতীয় পর্যায়ে ৮৩ টি সর্বমোট ২৩৮ টি পরিবারকে এই উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাস জমি ও ক্রয়কৃত জমিতে ইতোমধ্যেই পূনর্বাসন করা হয়েছে। অবশিষ্ট ৩৭টি পরিবারের মধ্যে দুইটি পরিবার মুজিব বর্ষের ঘর নিতে অনাগ্রহ দেখায় এবং অন্য ৩৭ টি পরিবার তাদের নিজ নিজ আবাসস্থল হতে অন্যত্র যেতে অনিচ্ছুক মর্মে প্রত্যয়ন দেন। গত  ১৯ মে ২০২২ খ্...

ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজিত

ছবি
  ভেড়ামারা পৌরসভার সড়ক প্রশস্তকরণসহ উন্নতির প্রতিবন্ধকতা অপসারনে সহায়তা করবো। সংস্থাপন সন্ত্রণালয়ের সাবেক সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ভেড়ামারার কৃতি সন্তান রশিদুল আলম আজ শনিবার ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রদত্ত বক্তব্যে একথা বলেন। তিনি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রতিযোগিতায় হার মানবা না। হারার আগে হারবা না। কারো কাছে মাথা নত করবা না। জীবনে সফলতা অর্জনের জন্য প্রচেষ্টা অবাহত রাখতে হবে। রশিদুল আলম নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকারের অবদানের ভূয়সী প্রশংসা করে ছাত্রীদেরকে পাঠে মনযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রশংসা করে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন এমন শিক্ষার্থীরা কর্মজীবনে উচ্চস্তরে আসীন হয়েছেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে যাওয়ার সুযোগ পেয়েছেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি তার বক্তব্যে আরো বলেন, ভেড়ামারার উ...

আল্ হেরা মডেল একাডেমির সরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি
   ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্ হেরা মডেল একাডেমি ও এ. বি. এল ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালের সরকারি বৃত্তি প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। (১৮মার্চ) রোজ শনিবার সকালে আল্ হেরা  মিলনায়তনে   সংবর্ধনার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জনাব  এ্যাডঃ আব্দুর রশিদ,সভাপতি আল্ হেরা মডেল একাডেমি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ভেড়ামারা পৌরসভার মেয়র জনাব  আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র  আল্ হাজ্ব  শামিমুল ইসলাম ছানা, উপজেলা শিক্ষা অফিসার  জনাব আহসান আরা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনুরুল আমিন, ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র এ্যাডঃ জনাব আব্দুল মান্নাফ, অধ্যাপক মোঃ আরশেদ আলী,  ভেড়ামারা সরকারি মহিলা কলেজ।উক্ত অনুষ্ঠানে আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লেখক ও গবেষক মোঃ হাসানুজ্জামান খসরু স্বাগত বক্তব্য রাখেন।  এ সময় প্রতিষ্ঠানটির  প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক...